• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫৯:৩৯ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:২৯

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালিসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৩০ সেপ্টেম্বর বুধবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সরকার জেলা ও মেডিক্যাল কলেজ পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর আওতায় জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালিসিস মেশিন বসানো হবে।

স্বাস্থ্য খাতের আগের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, অতীতে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। যেসব যন্ত্রপাতি আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলো ব্যবহার উপযোগী ছিল না বলেও তিনি দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, অনেক মানুষ বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক পরিহার, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সূত্র: কালের কণ্ঠ
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বেড়েছে স্বর্ণের দাম
বেড়েছে স্বর্ণের দাম
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৯:২১