• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৫:২৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

চেচনিয়ার নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

২৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৫৯:৩২

চেচনিয়ার নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চেচেন যোদ্ধাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বৈঠকে আরও কিছু সমস্যাও উঠে এসেছিল বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্পষ্ট করেননি রুশ বন্দিকে ছেলে কর্তৃক মারধরের বিষয়টি এর মধ্যে ছিল কি না।

এর আগে নিকিতা ঝুরাভেল নামের এক রুশ বন্দিকে লাথি ও ঘুষি মেরেছেন কাদিরভের ছেলে অ্যাডাম। ওই রুশ বন্দির বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ রয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার কাদিরভ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে তিনি বলেছেন, ইসলাম ধর্মকে রক্ষা করায় ছেলের জন্য তিনি  গর্বিত।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন: বিশ্বের প্রথম দেশ হিসেবে সহায়তা পাচ্ছে নেপাল

কথিত কোরআরন পোড়ানোর ঘটনাটি চেচনিয়ায় ঘটেনি। তবে রাশিয়ার তদন্তকারীরা বলেছেন, ঝুরাভেলকে চেচেন হেফাজতে স্থানান্তর করার কারণ হলো সেখানকার মুসলমানরা নিজেদেরকে ঘটনার শিকার হিসেবে দেখছিলেন। সূত্র: রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯