• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৫:১৭ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

বদলগাছী কোলা বিজলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

৫ অক্টোবর ২০২৩ সকাল ০৯:১৫:৩৩

বদলগাছী কোলা বিজলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলাধীন ৫নং কোলা ইউনিয়নের কোলা বিজলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক মাস্টার।

৪ অক্টোবর বুধবার দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নব নির্বাচিত হয়েছেন মো. আবু বক্কর সিদ্দিক মাস্টার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, স্কুল পরিচালনায় ২ অক্টোবর সোমবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

নির্বাচিতদের মধ্যে পুরষ সদস্যরা হলেন মো. সোহাইব হোসেন, মো. নাসিরুদ্দিন, মো. মিলন হোসেন ও মো. ইউসুফ আলী এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন মুন্নি আরা।

পরে সদস্যদের সর্মথনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু বক্কর সিদ্দিক মাস্টার।

নবনির্বাচিত সভাপতি  আবু বক্কর সিদ্দিক মাস্টার বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ও বদলগাছী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করতে চাই।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

এসময় উপস্থিত ছিলেন ৫নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবু শাহীন মন্ডল  শাহরিয়ার মোস্তফাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১