• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:০৬ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

কলারোয়া পুলিশের উদ্যোগে শিশু হাসান এখন পরিবারের কাছে

৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:২৫:২১

কলারোয়া পুলিশের উদ্যোগে শিশু হাসান এখন পরিবারের কাছে

সাতক্ষীরা প্রতিনিধি: মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কলারোয়া থানা পুলিশ। শিশিুটির নাম মো. হাসান (৮)।  সে জেলার শার্শা থানার লাউতাড়া এলাকার আলমগীর হোসেনের পুত্র। ৩ অক্টোবর মঙ্গলবার শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

Ad

জানা যায়, নিখোঁহ হাসান স্থানীয় একটি হালিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। কয়েকদিন আগে মাদ্রাসা থেকে পালিয়ে যায় হাসান। এরপর সে আর বাড়ি বা মাদ্রাসায় ফিরে আসেনি। পরিবার তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি। এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করে হাসানের পরিবার।

Ad
Ad

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে শিশু হাসান কলারোয়া থানা এলাকায় খালি গায়ে ঘোরাঘুরি করছিলো। বিষয়নি আমার নজরে এলে অসহায় এ শিশুটিকে আমাদের হেফাজতে নেই। এসময়ে তাকে নতুন জামা-প্যান্ট কিনে দেয়া হয়। তার পছন্দের খাবার খাওয়ানো হয়।

পরে তাকে জিজ্ঞাস করলে পরিবারের ঠিকানা দেয় সে। এসময় হাসানের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে হাসানের মা শাহানার খাতুনের কাছে শিশুটিকে তুলে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২



Follow Us