• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সেলাই মেশিন ও ভেড়া বিতরণ

৩ অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৪:৪১

মানিকগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সেলাই মেশিন ও ভেড়া বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ১০টি সেলাই মেশিন ও ৯টি ভেড়া বিতরণ করেছে গড়পাড়া ইউনিয়ন পরিষদ। ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে সেলাই মেশিন ও ভেড়া বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন মৃধা।

সেলাই মেশিন পাওয়া তারেক জানান, সরকার আমাদের থাকার জন্য ঘর করে দিয়েছে। এছাড়া এ ইউনিয়নের চেয়ারম্যান নানা সময়ে আমাদের কাপড়, খাদ্যসামগ্রী দিয়েছে। আজ আবার আমাদের ১০ পরিবারকে ১টি করে সেলাই মেশিন ও ৯ পরিবারকে ১টি করে ভেড়া দিয়েছেন। আমার স্ত্রীও আজকে থেকে পরিবারের জন্য সহায়তা করতে পারবে।

ভেড়া পাওয়া তুলশী দাস জানান, বিভিন্ন সময়ে এ ইউনিয়ন পরিষদ থেকে আমাদের সহায়তা করা হয়েছে। চেয়ারম্যান আমাকে ১টি ভেড়া দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি, তার জন্য অনেক দোয়া করি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০