• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে জামায়াতের ৩ নেতা আটক

৩ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:২৭:১০

মেহেরপুরে জামায়াতের ৩ নেতা আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩ নেতাকে (রোকন) আটক করা হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়া থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আটকরা হলেন, সদর উপজেলার বন্দর গ্রামের মৃত তিলক শেখের পুত্র আব্দুল জাব্বার, রাধাকান্তপুরের মৃত শিহাব উদ্দিনের পুত্র আব্দুল রউফ, শহরের মন্ডলপাড়ার মৃত মিজানুর রহমানের পুত্র ইকবাল হোসেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার রুহুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে জামায়াতের ৩ নেতাকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ও জামায়াতের আরেক নেতা মো. রুহুল পালিয়ে যায়। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০