• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৫৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:০৪:০২

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজেদ আহমদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মাজেদ আহমদ পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজু মিয়ার ছেলে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, মাজেদ আহমদ আনা মিয়ার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। সেখানে অসাবধানতাবশত মাজেদ আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাদেশ্বর কুশিয়ারা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us