• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৩:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে সরকারের উন্নয়ন প্রচারণায় প্রয়াত ডেপুটি স্পিকার কন্যা বুবলী

৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:১৬:৫৬

ফুলছড়িতে সরকারের উন্নয়ন প্রচারণায় প্রয়াত ডেপুটি স্পিকার কন্যা বুবলী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর শুক্রবার কেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বাসীর আয়োজনে (হোসেনপুর) কঞ্চিপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ সংসদীয় আসনের ৭ বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. ফজলে রাব্বী মিয়ার কন্যা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে দেশ উন্নয়ন হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের মানুষ ভাল থাকবে।

এ সময় তিনি আরও বলেন, প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সময়েই ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তা ঘাট থেকে শুরু করে সর্বস্তরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্মরণীয় হয়ে আছেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য শীর্ষক প্রচার সভায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদ হাসান সুজা, অন্যতম আওয়ামী লীগ নেতা শ‌হিদুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরে ওই এলাকার ইউপি সদস্য আব্দুল খালেকের বাড়িতে গণভোজ অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬