• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৪:০২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বাসের চাপায় এনজিও কর্মী নিহত, আহত এক

৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:১৬:০১

মানিকগঞ্জে বাসের চাপায় এনজিও কর্মী নিহত, আহত এক

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় অজ্ঞাত একটি পরিবহনের চাপায় মোটর কাদের মোল্লা (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী।

নিহত কাদের উদ্দীপন নামের একটি এনজিওর ক্রেডিট অফিসার ছিলেন। তার বাড়ি জেলার শিবালয় উপজেলায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাদের ও তার সাথে থাকা অজ্ঞাত একজন আরোহী আরিচার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাদের মারা যান। অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উদ্দীপনের ম্যানেজার গোলাম রব্বানী জানান, নিহত কাদের মোল্লা উদ্দীপনের বানিয়াজুরি শাখায় অল্প কিছুদিন হলো যোগদান করেছিলেন। দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ রাস্তায় দেখতে পাই। তবে ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন সেটা এখনো জানতে পারিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us