• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৩৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কাউখালীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৩৫:৪৫

কাউখালীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে সৌরভ মিস্ত্রির (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সৌরভ মিস্ত্রি উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের শংকর মিস্ত্রির ছেলে।

Ad
Ad

জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের ভিতরের কয়েক যুবক বঁড়শি দিয়ে মাছ ধরতে যায়। এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তারা এলাকাবাসীকে জানায়। খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তার বড় ছেলে মরদেহর লুঙ্গি ও হাতের ব্রেসলেট দেখে শনাক্ত করে এটা তার ছোট ভাই সৌরভ মিস্ত্রি। পরে এলাকাবাসী খবর দিলে কাউখালী থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

Ad

শংকর মিস্ত্রি জানান, আমার ছেলে সৌরভ মিস্ত্রি মানসিক ভারসাম্যহীন। গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। আমরা তাকে বহু জায়গায় খুঁজেছি। থানায়ও জানিয়েছি। কোথাও খুঁজে পাই নাই।

কাউখালী থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, খবর পেয়ে ধান ক্ষেতের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি। কি কারণে মারা গেছে, তা তদন্ত করে দেখা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us