• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫২:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ

২৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:২২:৪৭

শিবগঞ্জে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে ভাগ্য বদলেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা গ্রামের বাছেদ মিয়ার। এক সময় অভাব অনটনের মধ্যে দিশেহারা এই কৃষক এক বিঘা জমিতে গড়ে তুলেছে ড্রাগন ফলের বাগান। বাগানের আয় থেকে মাত্র এক বছরে নিজে হয়েছেন সাবলম্বী, সৃষ্টি করেছেন কর্মসংস্থানেরও।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের স্বপ্নবাজ কৃষক বাছেদ মিয়া। অন্য ১০ জনের ড্রাগন ফলের চাষ দেখে এক বিঘা জমিতে গড়ে তুলেন ড্রাগন ফলের বাগান।

প্রথমে ১০ শতাংশ জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করলেও আস্তে আস্তে এক বিঘা জমির উপরে গড়ে তুলেছেন বিশাল ড্রাগন ফলের বাগান। এই এক বিঘা জমির উপরে রয়েছে দুই হাজার ড্রাগন ফলের গাছ। এক বছরেই ড্রাগন ফল বিক্রি করেছেন ১ লক্ষ ২০ হাজার টাকা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বর্তমানে তার বাগানে দুলছে থোকায় থোকায় ড্রাগন ফল। ফলন ভাল হওয়ায় এবছরেও আশানুরুপ লাভের আশা করছেন তিনি। ভালো ফলন পাওয়ায় আশে পাশের বেকার যুবকরা ড্রাগন ফল চাষে আগ্রহ প্রকাশ করছেন।

এ বিষয়ে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা আল মোজাহিদ সরকার জানান, এই উপজেলায় ২ হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা হয়েছে। চাষীদের আরও আগ্রহী করতে উপজেলা কৃষি অফিস থেকে দেয়া হবে সার্বিক সহযোগিতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬