• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:২৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মধুখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:২৯:১৫

মধুখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিপুরে মধুখালীতে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাজ্জাদ শেখকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১০। ২০ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার মধুখালী থানাধীন মাঝিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ শেখ মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. আবু বক্কর শেখের ছেলে।

জানা যায়, বুধবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝিবাড়ি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি অস্ত্র মামলায় আদালত থেকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

র‌্যাব জানায়, আসামি সাজ্জাদ আদালতে রায় ঘোষণার পর থেকে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০