• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৩৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাল আমদানির প্রয়োজন হবে না: খাদ্যমন্ত্রী

২০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২১:৩০

চাল আমদানির প্রয়োজন হবে না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: সরকারিভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন হবেনা বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ মাসের চাল একসঙ্গে দেয়া হয়েছে। এছাড়া আরও ৫ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে এখন খাদ্যের কোন অভাব নেই।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অপারেশন ও মেইন্টেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০