• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২০:০৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মাধপুর হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:১৪:৫২

মাধপুর হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনায় মাধপুর হাইওয়ে থানায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মাধপুর হাইওয়ে থানা চত্বরে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া ডিভিশনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা মটর মালিক গ্রুপ, পিকআপ মালিক গ্রুপ, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ সময় সড়কের স্বাভাবিক অবস্থা ধরে রাখতে এবং যানজট নিরসনসহ সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মোটর মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান বগুড়া ডিভিশনের হাইওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২