• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৮:৫৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: এমপি কমল

১৭ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৮:৫৯

আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: এমপি কমল

রামু (কক্সবাজার) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এবং সামনের সংকট উত্তরণে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনাদের ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকেরই বিজয় হবে, ইনশা আল্লাহ।

তিনি বলেন, আপনারাই আমাকে এমপি করেছিলেন। আমি এমপি হয়ে কোন সময় বিলাসিতা করিনি। আমার কোন গোপন সম্পদ নেই। আমার সন্তানের জন্য কোন সঞ্চয় করিনি। আমি শুধু জনগণের জন্য ব্যয় করেছি। আমি আপনাদের পাশে থেকে, মানুষের পাশে থেকে আপনাদের সেবা করেছি। করোনার দুঃসময়ে যখন মানুষের পাশে মানুষ যায়নি, সেই দুঃসময়েও আমি আপনাদের পাশে থেকেছি। করোনায় মৃত মানুষকে কাঁধে তুলে নিয়েছি এবং কবরে নেমে দাফন সম্পন্ন করেছি। আপনারাই আমার নেতা। আপনাদের ভালোবাসা নিয়ে, আমি আবারও আপনাদের সেবা করতে চাই।

রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত চাকমারকুল ও রাজারকুল ইউনিয়নে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভায় এমপি কমল এসব কথা বলেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে চাকমারকুল ইউনিয়ন পরিষদ মাঠে এবং রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমানের সভাপতিত্বে রাত সাড়ে ৯টায় রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তৃতা করেন সাইমুম সরওয়ার কমল।

চাকমারকুলে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক।

সাইমুম সরওয়ার কমল বলেন, আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছেন আপনারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনটি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা ভালো থাকবো, বাংলাদেশের মানুষ ভালো থাকবে।

আরও পড়ুন

মাদারীপুরে মোবাইল চোর ধরতে গিয়ে বৃদ্ধর মৃত্যু

এমপি কমল আগামী ২৩ সেপ্টেম্বর রামুতে অনুষ্ঠিতব্য জনসভায় রাজারকুল ও চাকমারকুল ইউনিয়নের মানুষকে স্বতঃস্ফূর্ত উপস্থিত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, এই জনসভায় জানান দিতে হবে, দেশের উন্নয়নের ধারাবাহিতা রক্ষা করতে এবং অসম্পূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের সুফল পেয়েছে বলেই রামুর জনগণ আবারও নৌকায় ভোট দিবে এটা আমি বিশ্বাস করি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক তছলিম উদ্দিন সোহেলের সঞ্চালনায় চাকমারকুলে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসাইন কোম্পানি প্রমুখ।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

রাজারকুল ইউপি সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাশেকুর রহমানের সঞ্চালনায় রাজারকুলে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগ নেতা রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবে চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহাব উদ্দিন, ইউপি সদস্য এরশাদ উল্লাহসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা বক্তৃতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ