• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:০২:০৩ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ক্রীড়াঙ্গনে পাহাড়ের খেলোয়াররা নিজেদের অবস্থান সুদৃঢ় করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪১:৫৪

ক্রীড়াঙ্গনে পাহাড়ের খেলোয়াররা নিজেদের অবস্থান সুদৃঢ় করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি: দেশের ক্রীড়াঙ্গনকে সম্মৃদ্ধ করতে পার্বত্যাঞ্চলের সন্তানরা অত্যন্ত দাপটের সাথে তাদের অবস্থান সুদৃঢ় করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছানুসারেই দূর্গম পাহাড়ের ক্রীড়াঙ্গনের মেধাবী সন্তানদের খুঁজে বের করে আনতে সমতলের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও ঘরের কাছে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে পার্বত্যাঞ্চল তথা রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানের খেলোয়ার ছাড়া জাতীয় পর্যায়ে দল গঠন করা একেবারে অসম্ভব।  

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাঙামাটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত নানিয়ারচর, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রথম পর্যায়ে রাঙমাটি সদর, লংগদু এবং কাপ্তাই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে দিয়েছে। বাঘাইছড়ি উপজেলাসহ অন্যান্য উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দেওয়া হবে।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ খান।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী একযোগে নানিয়ারচর, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯