• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:১৭:২১ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

১৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৫৬:০৭

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো, ওই গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু ওয়ানের ছাত্রী।

Ad
Ad

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ তাদের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরের পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা। এরই মধ্যেই হঠাৎ অসাবধান বশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা।

Ad

এদিকে দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে গিয়ে আনিকাকে ভাসতে দেখে। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গেলে জান্নাতের মরদেহের স্পর্শ পায় উদ্ধারকারীরা। পরে দুই জনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক এটি। তিনি এ সময় অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us