• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৫২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগরে গুদাম ঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই

১২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৫৫:২৭

মধ্যনগরে গুদাম ঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গুদাম ঘর ও গুদামে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।

১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারের শুটকি ব্যবসায়ী জালাল মিয়া (৫০), কাঁচামাল ব্যবসায়ী সুরঞ্জন সরকার (৪৫) ও জাহারুলের (৩৭) গুদাম ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বংশীকুন্ডা বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশীকুন্ডা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ. দা. শীতেষ চন্দ্র সরকার বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭