• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১১:৫২ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে ১ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

১০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩:২৭

ভূঞাপুরে ১ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দফায় দফায় পানি বৃদ্ধিতে দিশেহরা চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। ফলে খেটে-খাওয়া অসংখ্য পরিবারের লোকজন খাদ্য সংকটে পড়ে থাকে। পানি বৃদ্ধির ফলে উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়। এসব পানিবন্দি দুঃস্থ ও নদী ভাঙন কবলিত মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

১০ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদী ভাঙন এলাকার মানুষদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন এমপি ছোট মনির। এ সময় এক হাজার দুঃস্থ ও ভাঙন কবিলতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চকদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:০০

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৯






প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭