• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:৩২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দাগনভূঞাতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৩৮:৫৬

দাগনভূঞাতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞাতে পুকুরের পানিতে ডুবে ইশতিয়াকুর ইসলাম শিমলু (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজর পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইশতিয়াকুর দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর গ্রামের নজরুল ইসলাম লাভলুর ছেলে। সে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় বাড়ি থেকে পার্শ্ববর্তী কলেজর পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শিমলু। সাতার না জানার কারণে পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯