• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪১:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বড়লেখায় কৃষিজমিতে পড়েছিল দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৩০:৩১

বড়লেখায় কৃষিজমিতে পড়েছিল দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় কৃষিজমি থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিয়াজ ওই ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াদৌস হাসান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে নিহতের মা খনাবি বেগম ঘটনাস্থলে পৌঁছে ছেলের মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বড়লেখা থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান বলেন, ‘মরদেহের মাথায় একাধিক আঘাত রয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে চেহারা বিকৃত করা হয়েছে। মরদেহের পাশ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০