• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০২:৪০:৪৮ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:২৩:১৩

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২ সেপ্টেম্বর শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কৃষ্ণরামপুর যুব সমাজের আয়োজনে কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া করতোয়া নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতাটি নদীর দু’ পাড়ের হাজার হাজার নারী-পুরুষ-শিশু উপভোগ করেন। বিভিন্ন এলাকার ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সূর্যের আলো ও চাঁদের আলো নৌকা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে খেলে। এতে সূর্যের আলো নৌকা প্রথম স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি গরু ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি খাসি উপহার হিসেবে তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us