• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নলছিটির তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

২৩ আগস্ট ২০২৩ সকাল ০৭:৫৬:৪৮

নলছিটির তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি নেওয়ায় ঝালকাঠির নলছিটিতে একটি ডায়াগনস্টিক সেন্টার এবং মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রয় করার অপরাধে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২২ আগস্ট মঙ্গলবার রাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নলছিটি উপজেলার টি এন্ড টি এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে
৩০ হাজার টাকা এবং ৪৫ ধারায় দুইটি ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানকালে নলছিটি  থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০