• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৪৪:৩৪ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

২০ আগস্ট ২০২৩ সকাল ০৯:৫৯:৪১

মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

১৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামের একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাসিনাবাদ গ্রামের আজিজুল ইসলামের পুকুরে শনিবার দুপুরে একই এলাকার ৪ যুবক ফুটবল নিয়ে পানিতে খেলতে নামে। খেলার একপর্যায়ে একজনের পায়ে শক্ত একটি বস্তু  লাগে। পানির নিচ থেকে সে ওই বস্তুটি উপরে নিয়ে আসে। এর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে এটিকে গ্রেনেড বলে শনাক্ত করে।

Ad

মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে গ্রেনেডটি সেখানে পুলিশ প্রহরায় রয়েছে । সেটি পরীক্ষা করতে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ আসছেন।

পরে শনিবার রাত আনুমানিক আটটার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে নিষ্ক্রিয় করা হয়।  স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেনেডটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:৪৯





নোয়াখালীতে টিউবওয়েলে জ্বলছে আগুন
নোয়াখালীতে টিউবওয়েলে জ্বলছে আগুন
১০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৩:২০



Follow Us