• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৮:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

১৫ আগস্ট ২০২৩ সকাল ১১:০৬:১০

নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো: জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বরিশালে পালিত হয়েছে দিনটি।

১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৮টায় বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ওয়ার্ড কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শহীদ আবদুর রব সেরনিয়বাত এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

অপরদিকে রাতের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মহানগর আয়োমী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন এর উপস্থিতিতে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

এছাড়াও সকাল ১০টায় বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যবৃন্দ।

এদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন মসজিদ কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে এবং মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬