• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৬:০৪ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে উস্কানি-গুজব প্রতিরোধে নজরদারী এসআরবির

১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৬:৪২

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে উস্কানি-গুজব প্রতিরোধে নজরদারী এসআরবির
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে উস্কানি ও গুজব প্রতিরোধে সার্বক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারী করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

১৮ অক্টোবর রোববার দুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমাণ্ডার এএসপি তরিকুল ইসলাম।

শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে তরিকুল ইসলাম। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন-চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সাইবার মনিটরিং সেল গঠন করে এসআরবি’র দুজন সদস্য ২৪ ঘণ্টা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নজরদারি করছে। কেউ উস্কানিমূলক কিছু পোস্ট করলে বা গুজব ছড়ানে তাৎক্ষনিক তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে। তবে এখন পর্যন্ত গুজব বা উস্কানিমূলক কোন পোস্ট খুঁজে পায়নি এসআরবি’র বিশেষ এ সাইবার মনিটরিং সেল। অনুরূপভাবে রাজশাহীতেও এসআরবি-৫ সদর দপ্তরে সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

এসআরবি’ কোম্পানী কমাণ্ডার আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ টি পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব সদস্যরা। অতিরিক্ত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাটোরে আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার
নাটোরে আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৪:৪১


বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৫:০১

দেশের প্রধান নদ-নদীর পানি কমছে
দেশের প্রধান নদ-নদীর পানি কমছে
১৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৮:৫৭