• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

১৪ আগস্ট ২০২৩ দুপুর ০১:০৬:৪৬

রাজস্থলীতে আন্তর্জাতিক যুব দিবস  উদযাপিত

কাপ্তাই-রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে উদযাপিত হয়েছে আর্ন্তজাতিক যুব দিবস । ১৩ আগস্ট রোববার সকালে উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।  

দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারি এনজিও সংস্থা হিল ফ্লাওয়ার এ আলোচনা সভার আয়োজন করে। হিল ফ্লাওয়ার জেলা কডিনেটর হিলারী ত্রিপুরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাংবাদিক আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল ও  সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, যুবরাই সকল পরিবর্তনের ধারক-বাহক। বৈশ্বিক জলবায়ুগত সংকট মোকাবেলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান বিশ্ব একটি সবুজ রূপান্তরে যাত্রা শুরু করেছে। এ প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ জরুরি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আর্ন্তজাতিক যুবদিবসে তিনি যুবদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নমুখী কর্মকান্ডে অংশ গ্রহণের মাধ্যমে যুবদের আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬