• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৪৪:৩৭ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

ট্রেনের ধাক্কায় নলডাঙ্গা বাসুদেবপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৫:০৫

ট্রেনের ধাক্কায় নলডাঙ্গা বাসুদেবপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরে ট্রেনে ধাক্কা লেগে আনুমানিক এক কিলোমিটার উত্তরে ২৪৬/৪-৬ কিলোমিটার এলাকায় এক অজ্ঞাত পরিচয়ের পুরুষ ঘটনাস্থলেই মারা গেছেন।

৯ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৮ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেনটি বাসুদেবপুর রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় উক্ত অজ্ঞাত ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের প্রধান খালাসী মোঃ শাহার আলী ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার জরুরি ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রেলওয়ে কর্তৃপক্ষের এলাকা হওয়ায় পরবর্তীতে সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান ও সঙ্গীয় কনস্টেবল লিটন ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশটি ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যান।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএসবি নাটোর সূত্রে নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই
শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১০:১৮


শনিবার শুভ মহালয়া
শনিবার শুভ মহালয়া
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০১:২৯





আজ বিশ্ব ডাক দিবস
আজ বিশ্ব ডাক দিবস
৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:০০