• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২৯:০৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

অভয়নগরে ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৩ আগস্ট ২০২৩ রাত ০৯:৩৬:৪৯

অভয়নগরে ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

১৩ আগস্ট রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার প্রেমবাগ এলাকার সাহেদা ফিলিং স্টেশনের সামনে, যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত একজন হলেন- বসুন্দিয়া ঘুনি গ্রামের সবেদ আলীর ছেলে সৈয়দ মোল্লা (৬০)। নিহত অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায় নি। আহতেরা হলেন- উপজেলার ১৪নং দুর্বডাঙ্গা ইউনিয়নের দিলিপ সরদারের ছেলে সন্নামি সরদার (২৬), বসুন্দিয়া বাজারের অরুণ বিশ্বাসের ছেলে সরন বিশ্বাস (১৭), জগন্নাথপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন ছেলে ইজিবাইক চালক আলামিন হোসেন (২৭)। আহত অন্য ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

জানা যায়, ১৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে খুলনাগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা ২জন  আরোহী নিহত হন। এসময় আহত হন আরও ৫ জন। আহতদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে  রেখে চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে খবর দেয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন- অভয়নগর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. হামিদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮