• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫৫:০৯ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গোৎসব সামনে রেখে ময়মনসিংহে ব্যস্ত প্রতিমা কারিগররা

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

দুর্গোৎসব সামনে রেখে ময়মনসিংহে ব্যস্ত প্রতিমা কারিগররা

ময়মনসিংহ প্রতিনিধি: শরতের কাশফুল আর নীল আকাশে সাদা মেঘ জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গোৎসবকে ঘিরে ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রস্তুতি। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতে মাটি, খড় ও বাঁশ দিয়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা।

সময় অল্প থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যেই শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। পাশাপাশি চলছে পূজামণ্ডপ সাজানোর প্রস্তুতি।

তবে প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় হতাশ কারিগররা। মাটি, খড়, বাঁশসহ অন্যান্য সরঞ্জামের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি পারিশ্রমিক। ফলে পরিশ্রমের তুলনায় আয় কম হওয়ায় আর্থিক সংকটে পড়ছেন তারা। তারপরও বংশপরম্পরায় চলে আসা এই পেশা ধরে রেখেছেন কারিগররা।

ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক শংকর সাহা বলেন, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি মণ্ডপ কমিটিগুলোও নিজস্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। অনেক মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বছর ময়মনসিংহে ৮০৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হবে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, পূজা উদযাপন পরিষদ এবং মণ্ডপ কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৩৭