• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৪:২০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লা চুরি হওয়া প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:১৪

ফতুল্লা চুরি হওয়া প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে চুরি হওয়া প্রায় ৫০ ভরি কোটি টাকা বাজারমূল্যের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

১৪ সেপ্টেম্বর সোমবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গাবতলী টাগারপাড় এলাকার শিকদার বাজারে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন করেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নাম হোসেন (৪২)। তিনি শেরপুর সদর থানার চাপাতলী এলাকার কালামের ছেলে। বর্তমানে ফতুল্লার চানমারি এলাকায় জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার কাছ থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকারের পাশাপাশি ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর গাবতলী টাগারপাড় এলাকায় আতিফা আশরাফের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া মালামালের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে হোসেনকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য কোটি টাকার উপরে। গ্রেফতার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বাউন বলেন, চুরির মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০



দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০০:২৫

ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:৪৭