• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০০:৩২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৩

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি : সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-এর অধীনস্থ বিভিন্ন বিওপির পরিচালনা করা এসব অভিযানে আনুমানিক ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা মূল্যের মালামাল আটক করা হয়।

১১ সেপ্টেম্বর শুক্রবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপির টহল দল বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয়েছে গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার টিউব, চিনি এবং জুস। বাংলাদেশ থেকে পাচারকালে আটক : বিপুল পরিমাণ রসুন।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৩

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৩






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৯

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৪৪