• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৩১:২১ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

তারাগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

৭ আগস্ট ২০২৩ রাত ০৮:৩৬:০২

তারাগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রংপুর ব্যুরো: রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ২ শিশু হলো স্থানীয় ফরিদ উদ্দিনের ছেলে রাকিব হোসেন (৯) এবং সাদ্দাম হোসেনের ছেলে সিয়াম হোসেন (৮)। ৬ আগস্ট রোববার এ ঘটনা ঘটে।  

Ad

পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুজন রোববার খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় লিটন প্রামানিকের পুকুরে তাদেরকে ভাসতে দেখে। পরে রাতেই মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পুলিশ ধারনা করছে খেলতে গিয়ে তারা পা পিছলে পুকুরে পরে গিয়ে থাকতে পারে।

Ad
Ad

হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। কোমলমতি শিশু দুটিকে হারানো পরিবার দুটিকে শান্তনা দেয়ার ভাষা নেই। বর্ষা মৌসুম সবাইকে সচেতন হতে হবে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাড়িয়ারকুঠির উজিয়াল শান্তিপাড়া গ্রামের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।  তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us