• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২৫:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা, আসামিদের ফাঁসির দাবিতে মানবন্ধন

৮ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৫

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা, আসামিদের ফাঁসির দাবিতে মানবন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক কাফি পারভেজ, বজলুর রহমান, সৈয়দ শওকত জামান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাবা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হলেও তিন বার অভিযুক্ত কয়েকজন আসামিকে পাশ কাটিয়ে চার্জশিট প্রদান করা হয়। এতে করে মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাই মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাতসহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি করা হয়।

মানববন্ধনে জামালপুর জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬