• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৭:৫৭ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে পেঁপের বাম্পার ফলনে খুশি কৃষকরা

৬ আগস্ট ২০২৩ দুপুর ০১:৩০:৪৪

লংগদুতে পেঁপের বাম্পার ফলনে খুশি কৃষকরা

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদুতে রেডলেডি পেঁপে চাষে ভাগ্য বদলে যাচ্ছে স্থানীয় পেঁপে চাষীদের। ২০১৮ সালের দিকে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করে লংগদু উপজেলার বেশ কয়েকজন কৃষক। তাদের ফলন এবং বাণিজ্যিক সফলতা দেখে এখন অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়েছে।

এবছর উপজেলার বগাচতর ইউনিয়নের নাছির উদ্দীনের পেঁপে বাগানে মিলেছে সফলতা। বাগান ভর্তি ফল আর ফুলে মনোমুগ্ধকর হয়ে উঠেছে বাগানটি। মাত্র ৪ শত রেডলেডি পেঁপের চারা রোপন করে ১০ থেকে ১৫ লক্ষ টাকা লাভবান হবে বলে আশা করছেন তিনি।

স্থানীয়রা অনেকেই তার এই সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন, যার ফলে এলাকায় বেকারত্বের হার কমবে এবং দেশে পেঁপের চাহিদা মিটবে বলে মনে করছেন সচেতন মহল।

বর্তমানে পেঁপে চাষে লংগদু উপজেলা শীর্ষে রয়েছে। এবছরও উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এছাড়াও কৃষকদের কৃষি ঋণ প্রনোদনা দেওয়ার ব্যাপারে সহযোগীতা করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪

রাজধানীর ২ থানায় নতুন ওসি
রাজধানীর ২ থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:১০




ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০

এবার বাড়ল লঞ্চ ভাড়া
এবার বাড়ল লঞ্চ ভাড়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩২