জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে পাহাড়ি ঢল আর বন্যার কবল থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করেছে ঢাকা আহছানিয়া মিশন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বন্যার আশঙ্কায়, দুর্যোগের ঠিক পূর্ব মুহূর্তে কীভাবে সাধারণ মানুষ নিজেদের রক্ষা করবে, তা হাতেকলমে শিখিয়ে দিতেই এই আয়োজন করা হয়।
১৪ জুলাই মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর প্রাইমারি স্কুল মাঠে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্যই ছিল বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী বিপদ সফলভাবে মোকাবিলা করা।
আগাম প্রস্তুতি থাকলে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আর এই ধারাবাহিকতা বজায় রাখতেই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিনসহ আহছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে সচেতন করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে মাঠ পর্যায়ের এই সচেতনতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available