• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৩:১৫ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে প্রধানমন্ত্রীকে উষ্ণ গণঅভ্যর্থনা, মহাসড়কে জনতার ঢল

১৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:৩৮

মুকসুদপুরে প্রধানমন্ত্রীকে উষ্ণ গণঅভ্যর্থনা, মহাসড়কে জনতার ঢল

ডেস্ক রিপোর্ট: বরিশাল সফরের উদ্দেশ্যে যাত্রাপথে গোপালগঞ্জের মুকসুদপুর অতিক্রমকালে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১৩ জুলাই সোমবার সকাল ৮টা ১০ মিনিটে তিনি উপজেলার বরইতলা এলাকা অতিক্রম করেন। এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিমের উপস্থিতিতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বরইতলা এলাকায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর প্রায় পাঁচ মিনিটের জন্য যাত্রাবিরতি করে। এ সময় সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। উভয়ের মধ্যে সৌজন্য করমর্দন ও সংক্ষিপ্ত কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী গাড়ি থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সঙ্গে সঙ্গে করতালি, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিমের সমন্বয়ে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে নারী-পুরুষসহ সর্বস্তরের নেতাকর্মীরা সকাল থেকেই বরইতলা এলাকায় সমবেত হন। মহাসড়কের দুই পাশে মানুষের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে এক উৎসবমুখর আবহে পরিণত করে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রফিক শরীফ, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদ কবির আলী, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, উপজেলা বিএনপি নেতা হাসানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আরো অনেকে।

সফরকে কেন্দ্র করে মুকসুদপুর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। সার্বিক নিরাপত্তা তদারকি করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ এবং মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান।

নিরাপত্তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত), মুকসুদপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা। ভোর থেকেই তারা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেন। যাত্রাপথে যান চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, মুকসুদপুর অতিক্রমের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের পথে গৌরনদীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে বরিশালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মুকসুদপুরে যে ব্যাপক জনসমাগম, দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে, তা জেলার সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক আয়োজন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিমের উপস্থিতি এবং স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ গণঅভ্যর্থনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫০:৪৫






নারায়ণগঞ্জে লুট হওয়া শটগান উদ্ধার
নারায়ণগঞ্জে লুট হওয়া শটগান উদ্ধার
১৩ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪২:১৭

Follow Us