• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৩১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

১৩ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৮:২৪

দেওয়ানগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।

১৩ জুলাই সোমবার দুপুরে পাথরের চর এলাকার ৩০টি পরিবারকে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, মুড়ি ১ কেজি, লবণ, স্যালাইন, গ্যাস লাইট ও মোমবাতি।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

এসময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙন কবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

বিজিবির ত্রাণ সহায়তা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগময় ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১