• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪৮:০৫ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

১ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৯:০০

রাঙামাটিতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

৩০ জুন মঙ্গলবার রাতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, অভিযানের সময় বিলাইছড়ি উপজেলার ধোপ্পাচর এলাকার বাসিন্দা বিজয় কান্তি চাকমা (৩০)কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে পৃথক অভিযানে রাঙামাটি পৌরসভার রূপনগর এলাকার বাসিন্দা মো. তারেক (২৪) ও মেহরাজ হোসেন (২৫) কে গ্রেফতার করে পুলিশ। তারা পরস্পরের যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিজেদের হেফাজতে রেখেছিলেন।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৩ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
১৫ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
২৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৪:৫১