• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৫৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

১১ জুন ২০২৬ দুপুর ১২:২৮:১৪

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিনের নেতৃত্বে ১১ জুন বৃহস্পতিবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. ইলিয়াছ (২৯), মো. সাব্বির হোসেন (২০), মনির হোসেন (৬০) এবং মো. নুরুল ইসলাম ওরফে ভুট্টো।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে চুরির মামলার পলাতক আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭