• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৭:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে

১১ জুন ২০২৬ সকাল ১১:০২:৩৪

শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে।

পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি ওই গ্রামের বাবু চন্দ্র বর্মনের পুত্র।

দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নোম্যান্স ল্যান্ডে আটকে থাকার পর তাকে ১১ জুন বৃহস্পতিবার সকাল ৭টায় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরিবারের সদস্যরা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে জানান ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে থানায় অবস্থান করছে ওই বৃদ্ধ।  

এর আগে বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দিনভর চলে সীমান্তে উত্তেজনা। টান টান উত্তেজনার মধ্যেই দফায় দফায় পতাকা বৈঠক হলেও বৃদ্ধ ষষ্ঠী বর্মনকে কেউ নিতে রাজী হননি। পরে দুই দেশের স্থানীয়দের মধ্যেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০