• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৫:০০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলজোর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৬ জুন ২০২৬ রাত ০৯:২৪:০১

ফুলজোর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নলছিয়া এলাকার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ জুন শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন ফুলজোর নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি সলঙ্গা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার মরদেহটি একজন পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, “স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফুলজোর নদী থেকে একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তও চলমান রয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। কোনো ব্যক্তি মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য জানলে সলঙ্গা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us