জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৬ জুন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী, বড়াইবাড়ী ও সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।
এর মধ্যে ইজলামারী বিওপির সদস্যরা সীমান্তের ১০৬৬ নম্বর পিলারের নিকটবর্তী বন্ধুরচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন। একই রাতে বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী চুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এছাড়া শনিবার সকালে সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও একটি নৌকা উদ্ধার করেন।
উদ্ধার মদের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে মদগুলো ধ্বংসের জন্য ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া জিরা রৌমারী শুল্ক কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available