জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় বাবার অগোচরে পিছনে পেছনে শিশু হামিমও এসেছিল। এসময় রাস্তা ফাঁকা ছিলো ও পাঁচবিবির দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। তবে বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় কেউ শনাক্তরণ করতে পারেনি। শিশু হামিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা বাসটিকে শনাক্তকরণের পুলিশ কাজ করছে। এ দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available