লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ১ জুন সোমবার দুপুরে জেলা এনএস আইয়ের গোপন সংবাদের ভিত্তিতে লোগগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়ন, মটবি গ্রামে চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক পড়ে থাকতে দেখে। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছেন পুরো এলাকার মানুষ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, “জেলা এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available