• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৬:২৯:০০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি

৩১ মে ২০২৬ সকাল ১০:৫৯:১৮

নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ মে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা সুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়দের বরাতে যমুনা টেলিভিশনের প্রতিবেদন থেকে জানা যায়, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে আসা একটি সশস্ত্র দল নদীতে অবস্থানরত জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে তারা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় জেলেরা নিরাপদ স্থানে সরে যান। পরে সশস্ত্র ব্যক্তিরা জেলেদের ফেলে যাওয়া কয়েকটি নৌকা ও মাছ ধরার জাল নিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করতে পারেননি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম. অনীক চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমারের কিছু নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়। তবে গুলির ঘটনার বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us