ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯ বছরের এক শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিকান্দি এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ মে শনিবার বিকেল ৩টার দিকে অভিযুক্ত সহিদ মিয়া শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। এ সময় ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী বলে জানা গেছে।
অভিযুক্ত সহিদ মিয়া পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি জানা যাবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available