• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ রাত ০৮:১২:০৪ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

সন্ধ্যা নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু

২২ মে ২০২৬ দুপুর ১২:২৫:১৭

সন্ধ্যা নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২১ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছারছীনা শরীফের সামনে এবং কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে ২৭৮ মিটার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ছারছীনা এলাকায় ৮৪ মিটার অংশজুড়ে ভাঙনরোধে ৫৬ লাখ টাকা এবং কামারকাঠি মোল্লাবাড়ী সংলগ্ন ১৪০ মিটার এলাকায় ৩৭ লাখ টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মোট ৯৩ লাখ টাকার এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, ছারছীনা মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়ের এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, ‘দীর্ঘদিন ধরে কাউখালির আমরাজুড়ি ফেরিঘাটের দুই প্রান্ত, নেছারাবাদের ছারছীনা ও কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন অব্যাহত থাকলেও টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে।’

আরও পড়ুন

সাভারে নারী কর্মীর মৃত্যু, জাতীয় শ্রমিক শক্তির বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকায় ব্লক নির্মাণের কাজ করা হবে। এছাড়া নেছারাবাদের অন্যান্য ভাঙনকবলিত এলাকাতেও ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দল চাইলে মেয়র নির্বাচন করব: ইশরাক হোসেন
দল চাইলে মেয়র নির্বাচন করব: ইশরাক হোসেন
১৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:৪৮