• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নির

২৭ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:১৩:১৪

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নির

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদরের বাদিয়াখালি ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে মিজানুর রহমান (৩) ও জান্নাতি আক্তার (৪) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই বৃহষ্পতিবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে তাদের মৃত্যু ঘটে।

নিহত শিশু মিজানুর রহমান শিমুলতাড়ি গ্রামের আনছার আলীর ছেলে এবং জান্নাতি আক্তার ঐ গ্রামের আজাদুল মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিলো ঐ দুই শিশু। পরে সবার অজান্তে বাড়ির পিছনে একটি পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে মৃত্যু হয় ঐ ২ শিশুর। এসময় পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুরে তাদের ভেসে উঠতে দেখে। তাৎক্ষনাত উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়ার পুর্বেই মৃত্যু হয় দুই শিশুর।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনা সম্পর্কে কোন তথ্য পাননি বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা। তিনি জানান, এখনও এ ঘটনার কোন খবর আমার জানা নেই। আমি খোঁজ দেখবো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০