• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৩৩:৪৯ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

১০ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:৫৩

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নে বজ্রপাতে আখি (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১০ মে রোববার বিকেল চারটার দিকে উপজেলার নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় তাদের ঘরের সামনে খোলায় শুকানোর জন্য ধান রোদে দেওয়া ছিল। বৃষ্টি নামতে শুরু করলে ধান ভিজে যাওয়ার আশঙ্কায় আখি দ্রুত সেগুলো গোছাতে যায়। ধান সরানোর একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই আখির মৃত্যু হয়। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। গ্রামের মানুষও ঘটনাস্থলে ভিড় করেন এবং এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। আখি শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২